Posts

আজমিরীগঞ্জ এর ইতিহাস

Image
ইতিহাস ১৯০৭ সালে আসাম সরকার এর অধীনে আজমিরীগঞ্জ থানায় পরিণত হয়। ১৯৮৩ সালে আজমিরীগঞ্জ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।শহরটিতে বেশ কয়েকটি কাঠামোগত সুন্দর বাড়ি রয়েছে, যা ১৮০০ সালের আগে থেকেই ছিল, ত্রিপুরার মহারাজা দ্বারা এইগুলির অর্থায়ন করা হয়েছিল। এই উপজেলার জলসুখাতে রয়েছে অনেক জমিদার বাড়ি। যার ধ্বংসাবশেষ এখনো রয়েছে। গোপী নাথ আখড়াকে কেন্দ্র করে এই উপজেলা থেকেই ঘাটুগানের উৎপত্তি হয়েছিল বলে সিলেটের ইতিবৃত্ত গ্রন্থ থেকে জানা যায়। নামকরণ আযদাম> আজমার্দীন> আয়েজমাদাম> আবদাবাদ> আজমিরীগঞ্জ। উপমহাদেশের বিশ্ববিখ্যাত সুফী সাধক সুলতানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী আজমিরী (রহ:)র সুযোগ্য প্রতিনিধি কুতুবে রব্বানী হযরত শাহ সুফী আলহাজ্ব হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইসহাক চিশতী (রহ:) প্রায় দেড় শতাব্দী পূর্বে আজমির শরীফের প্রতিনিধি হিসাবে এ প্রাচীন জনপদে পবিত্র ইসলাম ধর্মের প্রচার প্রসারের লক্ষে সুদূর ভারত হতে হিজরত করে তশরীফ এনেছিলেন। তার পবিত্র প্রচারনায় এবং অসাম্প্রদায়িক পবিত্র বাণীর প্রভাবে ধীরে ধীরে জনসাধারণ দ্বীন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ ...

আজমিরীগঞ্জ এর নামকরণ

Image
আযদাম>আজমার্দীন>আয়েজমাদাম>আবদাবাদ>আজমিরীগঞ্জ। উপমহাদেশের বিশ্ববিখ্যাত সুফী সাধক সুলতানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী আজমিরী (রহঃ)র সুযোগ্য প্রতিনিধি কুতুবে রব্বনী হযরত শাহ সুফী আলহাজ্ব হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইসহাক চিশতী (রহঃ) প্রায় দেড় শতাব্দী পূর্বে আজমির শরীফের প্রতিনিধি হিসাবে এ প্রাচীন জনপদে পবিত্র ইসলাম ধর্মের প্রচার প্রসারের লক্ষে সুদূর ভারত হতে হিজরত করে তশরীফ এনেছিলেন। তার পবিত্র প্রচারনায় এবং অসাম্প্রদায়িক পবিত্র বাণীর প্রভাবে ধীরে ধীরে জনসাধারণ দ্বীন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করে এবং সর্বসাধারণ তাকে আজমিরী বাবা কুুতুবে রব্বানী আউলিয়ায়ে কামিল হযরত শাহ সুফী আলহাজ্ব খাজা হাফিজ সৈয়দ মোহাম্মদ ইসহাক চিশতী (রঃ) এর পবিত্র স্মৃতির স্মরণে সরকারী গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ উপজেলার নাম আজমিরীগঞ্জ নামকরন করা হয়।

মুক্তিযুদ্ধে আজমিরীগঞ্জ

Image
আজমিরীগঞ্জ বদলপুর অপারেশন  ছিল মুক্তিযোদ্ধের ইতিহাসে একটি একটি বিশাল সাফল্য বদলপুরে শত্রুসেনারা দাস পার্টির প্রতিরোধের মুখে পাকসেনারা শক্তি বৃদ্ধি করতে বাধ্য হয়। গুলি ছোড়ার জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয়। ১৬ নভেম্বর মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীদের মধ্যে দীর্ঘ আঠারো ঘন্টার সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস বীর বিক্রম শহীদ হয়। এছাড়া, পাকবাহিনী নির্দোষ ১১ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে।

আজমিরীগঞ্জ মুক্ত দিবস

Image
৮ ডিসেম্বর হবিগঞ্জের উপজেলা আজমিরীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয়েছিল তৎকালীন ভাটি বাংলার রাজধানী খ্যাত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা। মুক্তিযোদ্ধের বীরত্বগাঁথা দিনগুলোর মধ্যে একটি দিন হল আজমিরীগঞ্জ মুক্ত দিবস। সেদিন পূর্বাকাশে সূর্যোদয়ের সাথে সাথেই মেঘনা রিভার ফোর্সের কোম্পানী কমান্ডার, ভারতের ঢালু ক্যাম্পের ১১নং সেক্টরের ট্রেনিং ইনচার্জ ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৭ ঘণ্টা সম্মুখযুদ্ধ শেষে পাকসেনা, রাজাকার, আলবদরদের হটিয়ে মুক্ত করেন তৎকালীন ভাটি বাংলার রাজধানী খ্যাত  আজমিরীগঞ্জ  থানা। যুদ্ধেরপর আজমিরীগঞ্জ উপজেলা সদরে পাকসেনা, পুলিশ, আলবদর-রাজাকারদের বিতাড়িত করে বীরযোদ্ধাদের মুহুর্মুহু গুলি ও জয় বাংলা শ্লোগানের মাধ্যমে বীরদর্পে এগিয়ে আসে কয়েক হাজার মুক্তিকামী জনতা। ফুলের মালা গলায় দিয়ে বরণ করে যুদ্ধকালীন গেরিলা  কমান্ডার মো. ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বীরমুক্তিযোদ্ধাদের। এসময় আজমিরীগঞ্জ থানার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে ঐতিহাসিক গরুরহাট ময়দান ও থানা কম্পাউন্ডে উত্তোলন করা হয় কাঙ্ক্ষিত সেই বাংলাদেশের লাল সবুজের ...

অবস্থান ও আয়তন

Image
“ভাটি বাংলার রাজধানী” হিসেবে খ্যাত  আজমিরীগঞ্জ উপজেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত। এই উপজেলাকে ঘিরে রয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ জেলার অন্যান্য উপজেলা। এর উত্তরে শাল্লা উপজেলা, পূর্বে ও দক্ষিণে বানিয়াচং উপজেলা এবং পশ্চিমে ইটনা উপজেলা। 

আজমিরীগঞ্জ এর শিক্ষা তথ্য

Image
আজমিরীগঞ্জ শিক্ষার হার ৩৬%। এখানে ৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৮ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি কলেজ রয়েছে। ১৮৭৬ সালে জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চবিদ্যালয় এবং ১৯৩০ সালে আজমিরীগঞ্জ এমালগামেটেড বীরচরণ (এ.বি.সি) পাইলট উচ্চ বিদ্যালয় (যা ২০১৯ সালে সরকারী করণ করা হয়) প্রতিষ্ঠিত হয়েছিল।

আজমিরীগঞ্জ এর তথ্যসূত্র

Image
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জুন ২০১৪) “ এক নজরে আজমিরীগঞ্জ” বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রি পরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। সংগ্রহ তারিখ ৫ জুলাই ২০১৫ ২। “আজমিরীগঞ্জ পৌরসভা গঠনের দশ বছরেওি নির্বাচন হয়নি”। দৈনিক যুগান্তর, ৩০ জুন ২০১৪ সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬।